News71.com
 Bangladesh
 14 May 21, 07:47 PM
 324           
 0
 14 May 21, 07:47 PM

করোনায় আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানার আহ্বান রাষ্ট্রপতির।।

করোনায় আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানার আহ্বান রাষ্ট্রপতির।।

 

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একইসঙ্গে করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার (১৪ মে) দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তায় এই আহ্বান জানান  রাষ্ট্রপতি। আবদুল হামিদ বলেন, 'আতঙ্কিত না হয়ে করোনা নিয়ন্ত্রণে কাজ করতে হবে। আর এজন্য দরকার দেশের প্রতিটি নাগরিককে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলা অর্থাৎ মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া ও সামাজিক দূরত্ব মেনে চলা। ঈদের আনন্দঘন এদিনে আমি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।' এর আগে সকাল ১০টায় বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য এবং নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তার সঙ্গে ঈদের নামাজ পড়েন আবদুল হামিদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন