News71.com
 Bangladesh
 15 May 21, 07:44 PM
 291           
 0
 15 May 21, 07:44 PM

আগামীকাল খুলছে অফিস-আদালত।।

আগামীকাল খুলছে অফিস-আদালত।।

 

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হচ্ছে আজ (শনিবার)। রবিবার (১৬ মে) থেকে খুলছে অফিস-আদালত। খুলবে ব্যাংক-বীমা এবং শেয়ারবাজারও। গত বৃহস্পতিবার থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। শুক্রবার পালিত হয় ঈদুল ফিতর। সাধারণ নিয়মানুযায়ী, রমজান মাস ২৯ দিনে হিসাব করে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা হয়। কিন্তু এবার করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষকে কর্মস্থলে রাখতে বৃহস্পতিবার (১৩ মে) থেকে ছুটি ঘোষণা করে সরকার।

 

ঈদের ছুটি শেষে আগামীকাল অফিস পাড়ায় যোগ দেবেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা ও শেয়ারবাজারের কর্মজীবীরা। বিশেষ করে যারা ঢাকায় ঈদ করেছেন তারা এদিন অফিসে যাবেন। আর গ্রামে ঈদ করতে যাওয়া পেশাজীবীদের ঢাকায় ফিরতে আরও কয়েকদিন লেগে যাবে। ফলে অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকবে। কারণ, আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকায় ঈদে গ্রামে যাওয়া মানুষকে ফিরতে যথেষ্ট বেগ পেতে হবে। তবে অফিসপাড়ায় ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে চলবে শুধুই আনুষ্ঠানিকতা আর শুভেচ্ছা বিনিময়। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হবে না বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন