News71.com
 Bangladesh
 15 May 21, 07:45 PM
 352           
 0
 15 May 21, 07:45 PM

রিমান্ডে কিছু বলছে না সাবেক এসপি বাবুল আক্তার।।

রিমান্ডে কিছু বলছে না সাবেক এসপি বাবুল আক্তার।।

 

নিউজ ডেস্কঃ পাঁচ বছর আগে চট্টগ্রামে বহুল আলোচিত মিতু হত্যাকাণ্ডে তাঁর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে আটক করে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে রিমান্ডে বাবুল আক্তার মুখ খুলছেন না বলে জানা গেছে। বুধবার (১২ মে) দুপুরে তাকে মিতু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট সরোয়ার জাহানের আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

 

রিমান্ডের প্রতিবেদন ১০ দিনের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দিন বৃহস্পতিবার (১৩ মে) বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা না গেলেও শুক্রবার (১৪ মে) দ্বিতীয় দিন জিজ্ঞাসাবাদে তিনি তেমন কোনও তথ্য দেননি বলে পিবিআই সূত্রে জানা গেছে। শনিবার (১৫ মে) তাকে আবারো জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে জানার চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন