News71.com
 Bangladesh
 15 May 21, 07:49 PM
 355           
 0
 15 May 21, 07:49 PM

কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত।।

কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত।।

 

নিউজ ডেস্কঃ কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি কানাডিয়ান নাগরিক নিহত হয়েছে। নিহতরা হলেন ব্যবসায়ী মনিরুজ্জামান বিজয় ও তাঁর শাশুড়ি এবং তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান প্রিমিয়াম সুইটসের কুক লিয়াকত হোসেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে দেশটির হাইওয়ে ৪০১ সড়কের বাউন্ডারি রোড ও কর্নওয়েল অ্যাভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তদন্ত অনুযায়ী গাড়িটিতে তিনজন আরোহী ছিলেন। রাস্তার বাম দিকে সড়ক বিভাজকে ধাক্কা লাগার পরই গাড়িটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় সানিব্রুক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (১৪ মে) মারা যান মনিরুজ্জামান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন