
নিউজ ডেস্কঃ রাজধানীর ভাটারা এলাকায় রাতে উচ্চশব্দে গানবাজনা ও উৎপাতে বাঁধা দেওয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ফলে করা মামলায় ছয়জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুন অর রশিদ রিমান্ডের এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক একদিন করে রিমান্ডের আদেশ দেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক মাঝহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-মো. জীবন হোসেন, মো. আরিফুর রহমান সুনাম, মো. রহিম, মো. সাইদুল ইসলাম, মো. আরাফাত রহমান মনি ও আবদুর রহিম।