News71.com
 Bangladesh
 17 May 21, 10:49 PM
 201           
 0
 17 May 21, 10:49 PM

চীনের টিকার প্রথম ডোজ শুরু ২৫ মে।।

চীনের টিকার প্রথম ডোজ শুরু ২৫ মে।।

 

নিউজ ডেস্কঃ দেশে ২৫ মে থেকে চীনের টিকার প্রথম ডোজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৭ মে) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের সংক্রমণ থেকে আমাদের দেশ কিছুটা হলেও আমি মনে করি নিরাপদে রয়েছে। চীনের যে ভ্যাকসিন এসেছে সেটির প্রথম ডোজ আগামী ২৫ মে থেকে দেয়া শুরু হবে। 

 

এ ছাড়া আমরা রাশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছি ভ্যাকসিনের জন্য। ফাইনাল কিছু হলে জানতে পারবেন। ভারতের কাছে অর্ডার আছে ৩ কোটি,  পেয়েছি ৭০ লাখ। দ্বিতীয় ডোজ নিয়ে আমরা চিন্তিত। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন