News71.com
 Bangladesh
 17 May 21, 10:50 PM
 240           
 0
 17 May 21, 10:50 PM

তৃণমূল বিধায়কদের বেআইনি ভাবে গ্রেফতার করা হয়েছে।। মমতা ব্যানার্জি

তৃণমূল বিধায়কদের বেআইনি ভাবে গ্রেফতার করা হয়েছে।। মমতা ব্যানার্জি

 

নিউজ ডেস্কঃ বেলা যত বাড়ছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পারদ তত চড়ছে। সোমবার (১৭ মে) সকালে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম,  গ্রামন্নোনয় মন্ত্রী সুব্রত মুখার্জি, বিধায়ক মদন মিত্র এবং বিজেপি নেতা শোভন চ্যাটার্জি। যদিও দল হারার পর বিজেপি থেকে শোভন প্রায় নীরব । এই চারজনকে কলকাতার সিবিআই দপ্তর নিজাম প্যালেসে আনা হয়েছিল সকালেই। তারপরই দপ্তরে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। চোখ মুখের ভাব ছিল স্পষ্টতই ক্ষুব্ধ। সোজা নিজাম প্যালেসের ভেতরে যান তিনি। দেখা করেন ফিরহাদ, মদন, সুব্রতর আইনজীবীদের সঙ্গে। সিবিআিই কর্তাদের সঙ্গে কথা বলেছেন বলেও জানা গেছে।

 

এর ৪০ মিনিট পর মমতার আইনজীবী নিচে নেমে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যেভাবে তার মন্ত্রিসভার মন্ত্রীদের বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে সে পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তার করতে হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এমন একটা গ্রেফতার না জানেন মুখ্যমন্ত্রী, না জানেন বিধান সভার অধ্যক্ষ। এটা বেআইনি গ্রেফতার। ইতোমধ্যে শহরের জায়গায় জায়গায় শুরু হয়েছে কর্মী-সমর্থদের বিক্ষোভ।সিবিআইর পক্ষ থেকে জানা গেছে, এদিন সকালেই নিজাম প্যালেসে এনে অ্যারেস্ট মেমোয় সই করানো হয়েছে। আজই চার্জশিট পেশ করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপর দুপুর ১টার দিকে তোলা হবে ব্যাঙ্কশাল কোর্টে। যা নিয়ে গোটা রাজ্যে চাঞ্চল্য শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন