
নিউজ ডেস্কঃ পুলিশকে বিচারিক ক্ষমতা দিতে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ সংশোধন করার পদক্ষেপ বাতিলের দাবি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আইনি চিঠি পাঠিয়েছেন অ্যাডভোকেট মো. কামরুজ্জামান।
আজ সোমবার পাঠানো এই আইনি চিঠিতে বলা হয়েছে, এই উদ্যোগ বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায় এবং বর্তমানে বলবৎ আইনি কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। মাঠপর্যায়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরই এ কাজে নিয়োজিত করা যুক্তিযুক্ত হবে। পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলে ন্যায়বিচার ও আইনের শাসনের অপূরনীয় ক্ষতি হবে, সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়া সুদূর পরাহত হবে।