News71.com
 Bangladesh
 17 May 21, 10:58 PM
 223           
 0
 17 May 21, 10:58 PM

দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলার।।

দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলার।।

নিউজ ডেস্কঃ করোনা মহামারির মধ্যেই ২০২০-২১ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় গত অর্থবছরের চেয়ে ১৬৩ ডলার বেড়েছে। ফলে এ বছর মাথাপিছু আয় হয়েছে ২ হাজার ২২৭ ডলার। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

 

গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ব্রিফিংয়ে একটা জিনিস পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, সেটা আমাদের ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত। ২০২০-২১ অর্থবছরে আমাদের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারে উন্নীত হয়েছে। আগের যে পরিসংখ্যান ছিল সেখানে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ ডলার। মাথাপিছু আয় ৯ শতাংশ বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন