News71.com
 Bangladesh
 17 May 21, 11:00 PM
 214           
 0
 17 May 21, 11:00 PM

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের চার ডিআইজি।।

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের চার ডিআইজি।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি,  গ্রেড-২ পদে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির আদেশ দেওয়া হয়।

 

অতিরিক্ত আইজিপি,  গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত ৪ পুলিশ কর্মকর্তা হলেন এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. দিদার আহম্মদ বিপিএম, পিপিএম,  নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি এম খুরশীদ হোসেন বিপিএম (বার), পিপিএম ও বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন