News71.com
 Bangladesh
 17 May 21, 11:06 PM
 360           
 0
 17 May 21, 11:06 PM

দুই সন্তানকে নিয়ে বাবুল আক্তারের স্ত্রী লাপাত্তা।।

দুই সন্তানকে নিয়ে বাবুল আক্তারের স্ত্রী লাপাত্তা।।

 

নিউজ ডেস্কঃ সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের ছেলে আখতার মাহমুদ মাহিরের বয়স এখন ১২ বছর। পাঁচ বছর আগে তাকে স্কুলে নিয়ে যাওয়ার সময়ই খুন হন তার মা মাহমুদা খানম মিতু। মায়ের খুনের ঘটনার এত দিন পর এখন বাবাকে অভিযুক্ত করে নতুন মামলা হয়েছে। এই অবস্থায় মাহির ও তার ছোট বোন তাবাসসুম তাসনিম টাপুরের নিরাপত্তা নিয়ে চিন্তিত মিতুর বাবা মোশারফ হোসেন। শিশু দুটি তাদের বাবা বাবুল আক্তারের সঙ্গে থাকতো। বাবুল গ্রেপ্তার হওয়ার পর তাঁর বর্তমান স্ত্রী ইসমত আরা দুই শিশুকে নিয়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন বলে জানা গেছে। মিতু হত্যা মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কর্মকর্তারা বলছেন, তাঁরাও শিশু দুটির নিরাপত্তা নিয়ে চিন্তিত।

 

মিতুর বাবা মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘কোথাও খুঁজে পাচ্ছি না নাতি-নাতনিকে। আমরা খুব চিন্তিত।’ তিনি জানান, ঢাকা ও মাগুরায় বাবুলের গ্রামের বাড়ি সব জায়গায়ই খোঁজ নিয়েছেন তাঁরা। কিন্তু নাতি-নাতনির খোঁজ পাননি। বাবুল আক্তারের বাবার মোবাইলে ফোন করেছি কয়েকবার। কিন্তু তাঁরা আমাদের ফোন ধরেন না। গ্রামের বাড়ি খোঁজ নিয়েও তাদের পাইনি।’ জানা গেছে, বাবুল আক্তার কিছুদিন আগে ইসমত আরা নামের এক নারীকে বিয়ে করেন। তাঁকে নিয়ে মোহাম্মদপুরের একটি বাড়িতে বসবাস করছিলেন। বাবুল আক্তারকে গ্রেপ্তারের খবর পাওয়ার পরপরই ওই নারী বাবুল-মিতু দম্পতির দুই সন্তানকে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। যে কারণে তাদের খুঁজে পেতে পুলিশকেও বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন