News71.com
 Bangladesh
 18 May 21, 11:27 AM
 573           
 0
 18 May 21, 11:27 AM

সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে থানায় দিল স্বাস্থ্য মন্ত্রণালয়।।

সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে থানায় দিল স্বাস্থ্য মন্ত্রণালয়।।

 

নিউজ ডেস্কঃ ‘গুরুত্বপূর্ণ’ নথিপত্র নেওয়ার অভিযোগে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর থানায় দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (১৭ মে) বিকেল ৩টার দিকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়ার একান্ত সচিব (পিএস) মো. সাইফুল ইসলাম ভূঞার কক্ষ থেকে রোজিনা ইসলামকে আটক করে রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ থানায় নেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি, ‘গুরুত্বপূর্ণ’ নথিপত্রের ছবি তোলা ও সঙ্গে করে নিয়ে যাওয়ার অভিযোগে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

 

তবে সাংবাদিক রোজিনা ইসলামের দাবি, তিনি কোনো নথিপত্র নেননি কিংবা পথিপত্রের ছবি তোলেননি। সচিবের সঙ্গে দেখা করতে গেলে সচিবের পিএস তার সঙ্গে খারাপ ব্যবহার করে পুলিশ ডাকে। সাংবাদিক রোজিনা ইসলামের সহকর্মী ও সচিবালয় বিটে কর্মরত কয়েকজন সাংবাদিক জানান, পেশাগত দায়িত্ব পালনে সাড়ে তিনটার দিকে রোজিনা ইসলাম সচিবের সঙ্গে সাক্ষাতের জন্য তার পিএসের রুমে যান। এরপর পিএস সাইফুল একজন পুলিশ সদস্য এবং স্টাফদের দিয়ে হেনস্তা করে তাকে আটকে রাখেন। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এসময় মানসিক নির্যাতনে তিনি অসুস্থ হয়ে পড়েন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন