News71.com
 Bangladesh
 18 May 21, 01:43 PM
 229           
 0
 18 May 21, 01:43 PM

আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা।। স্ত্রীসহ দুই শ্যালক আহত

আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা।। স্ত্রীসহ দুই শ্যালক আহত

 

নিউজ ডেস্কঃ ঝালকাঠির রাজাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হালিম খলিফা (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।  সোমবার (১৭ মে) রাত ৮টার দিকে উপজেলার চর হাইলাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। হামলার এ ঘটনায় নিহত মঠবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিম খলিফার স্ত্রী সুখি বেগমসহ আরও ৩ জন আহত হয়েছেন। পুলিশ রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মন্টু খলিফা (৪৫) ও সেলিম খান (৬০) নামে দুই জনকে আটক করেছে।

 

আহতরা হলেন নিহত আওয়ামী লীগ নেতা হালিম খলিফার স্ত্রী সুখি বেগম (৩৫), তার দুই শ্যালক লিটন তালুকদার (৪৮) ও সাইফুল তালুকদার (২৬)। নিহতের শ্যালক সাইফুল তালুকদার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েক দফায় সালিশ হলেও বিরোধের কোনো সুরাহা হয়নি। পাশাপাশি কয়েকদিন ধরে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছিলো। এসব ঘটনার জের ধরে সোমবার রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ মন্টু খলিফা, তুহিন খান, সেলিম খানসহ ১৫ থেকে ২০ জন্য ধারালো অস্ত্র দিয়ে হালিম খলিফা ও তার স্ত্রী সুখি বেগমকে কুপিয়ে জখম করে। খবর শুনে বোন ও ভগ্নিপতিকে রক্ষায় এগিয়ে গেলে আমাদেরও কুপিয়ে জখম করে প্রতিপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন