News71.com
 Bangladesh
 18 May 21, 01:48 PM
 366           
 0
 18 May 21, 01:48 PM

আদালতে সাংবাদিক রোজিনার রিমান্ড আবেদন খারিজ।।

আদালতে সাংবাদিক রোজিনার রিমান্ড আবেদন খারিজ।।

 

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যসেবা বিভাগের নথিপত্রের তথ্য চুরির অভিযোগে হওয়া মামলায় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৮ মে)  ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন সকাল ৮ টায় সাংবাদিক রোজিনাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে পাঁচ দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার। পরে শুনানি শেষে ওই আবেদন খারিজ করে দেন আদালত।

 

এর আগে আজ মঙ্গলবার (১৮ মে) সকাল ৮টার দিকে রাজধানীর শাহবাগ থানা থেকে পুরান ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে। গতকাল সোমবার (১৭ মে) সচিবালয়ে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। সাংবাদিক সংগঠনের নেতা ও মানবাধিকার সংগঠনের নেতারা এ ঘটনার নিন্দা জানিয়ে রোজিনা ইসলামের মুক্তি দাবি করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন