
নিউজ ডেস্কঃ আরব সাগর থেকে উঠে আসা ঘূর্ণিঝড় তাউতে ভারতের গুজরাট উপকূলে আঘাত হেনেছে। সোমবার (১৭ মে) দিবাগত মধ্যরাতে ঘণ্টায় প্রায় ১৬০ বেগে গুজরাট উপকূলে আঘাত হানে। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলী এলাকা। এনডিটিভির খবরে বলা হয়, তাউতের আঘাতে ভেঙে পড়ে গাছপালা, উপকূলীয় কিছু আধাপাকা ঘরবড়ি, উপড়ে যায় বিদ্যুদের খুঁটি।
সেখানকার রাস্তাঘাটও প্লাবিত হয়ে জলমগ্ন হয়ে পড়ে। এটা টানা বৃষ্টি ও বজ্রপাত পরিস্থিতিতে আরও জটিল করে তোলে। ঝড়ের আঘাতে ভিন্ন ঘটনায় নিহত হন কমপক্ষে ১৪ জন। এছাড়া একই সময়ে আহত হন অন্তত অর্ধশতাধিক। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এনডিটিভি আরও জানায়, মুম্বাইতে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ১১৪ কিলোমিটার বেগে আঘাত হানে। এতে ভারতের মহারাষ্ট্রে কমপক্ষে ছয়জন মারা গেছেন ও বেশ কয়েকজন আহত হয়েছেন।