News71.com
 Bangladesh
 18 May 21, 01:52 PM
 508           
 0
 18 May 21, 01:52 PM

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক।।

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরের শাহ আলী ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার (১৭ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

 

কিশোর গ্যাংয়ের গ্রেপ্তার সদস্যরা হলো রাতুল আহমেদ (২৪), আব্দুল্লাহ আল মামুন (১৭), মো. হৃদয় (১৯), মো. রুবেল (২৮), মো. সৌরভ (১৭), মো. রাজন (১৬), মো. আবু হাসনাথ রনি (২০), মো. সাগর (২২), মো. মিলন (২২), সাকিব শেখ (১৭), মো. জাহিদ (১৬), শাকিব হাওলাদার (১৯), রাকিব হাওলাদার (১৭), নয়ন হোসেন (১৮), সিরাজুল ইসলাম (২০), ইয়াসিন আরাফাত (১৯), মো. রফিক (২১) ও মো. আকাশ (১৯)।

 

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কিশোর অপরাধীরা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, মেয়েদের ইভটিজিং এবং নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টিসহ অপরিচিত লোক গেলে তাদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন