
নিউজ ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় সরকারের পাশে থাকার উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সহায়তা তহবিলে পাঁচ কোটি ও বেসরকারি গৃহ নির্মাণ তহবিলে তিন কোটি টাকার অনুদান দিয়েছে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন (এফবিসিসিআই)। মঙ্গলবার (১৮ মে) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পে-অর্ডার দু’টি হস্তান্তর করেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস পে-অর্ডার গ্রহণ করেন। এর আগে মহামারির প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের এ সংকটময় সময়ে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিতে এগিয়ে এসেছে এফবিসিসিআই।