News71.com
 Bangladesh
 19 May 21, 11:40 AM
 286           
 0
 19 May 21, 11:40 AM

লিবিয়া থেকে অপহৃত ১০ বাংলাদেশি উদ্ধার।।

লিবিয়া থেকে অপহৃত ১০ বাংলাদেশি উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ মুক্তিপণের জন্য অপহৃত ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে লিবিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার (১৮ মে) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। লিবিয়ার সেনাবাহিনী ত্রিপলী অঞ্চলের ৪৪৪তম ব্রিগেড বানি ওয়ালিদের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের কাছে জিম্মি বাংলাদেশিদের উদ্ধার করেছে। উদ্ধারকৃত বাংলাদেশিরা মুক্ত হওয়ার পর চার্জ দ্য অ্যাফেয়ার্স গাজী মো. আসাদুজ্জামান কবির তাদের সাঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়া দূতাবাসের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে লিবিয়ার সেনাবহিনীর ত্রিপলী অঞ্চলের ৪৪৪তম ব্রিগেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন