News71.com
 Bangladesh
 19 May 21, 10:33 PM
 267           
 0
 19 May 21, 10:33 PM

২৭ মে থেকে চলবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’।।

২৭ মে থেকে চলবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’।।

 

নিউজ ডেস্কঃ আগামী ২৭ মে থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকায় আসবে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’। পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার আমের সঙ্গে শাকসবজি ও ফলমূলও ঢাকায় আসবে এই ট্রেনে। বুধবার (১৯ মে) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এ তথ্য জানান। তিনি জানান, আগামী ২৭ মে চাঁপাইনবাবগঞ্জে উপস্থিত থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। 

 

ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর-আমনুরা-রাজশাহী-ঢাকা-রহনপুর রুটে চলাচল করবে। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার ম্যাংগো স্পেশাল ট্রেনে আমের কেজি প্রতি ভাড়া পড়বে ১ দশমিক ৩০২ টাকা। গত বছর প্রথমবারের মতো ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হয়। সে বছর জুন-জুলাইয়ে মোট ৮৫৭ মেট্রিক টন আম ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে ঢাকায় আনা হয়েছিল। এতে রেলওয়ের আয় হয় ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন