
নিউজ ডেস্কঃ আজ বুধবার বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন বাজার ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ হাজার পিস ইয়াবা এবং ৬ জন ইয়াবা পাচারকারীসহ একটি নৌকা জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার টেকনাফ লেঃ কমান্ডার এম মিরাজুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালীন টেকনাফ বাজার ঘাটে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌকাটিকে জব্দ করে কোস্ট গার্ডের অভিযান পরিচালনাকারী দল।পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় ইয়াবা পাচারের সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়। আটককৃত ইয়াবা পাচারকারী এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নৌকাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।