News71.com
 Bangladesh
 20 May 21, 10:05 AM
 300           
 0
 20 May 21, 10:05 AM

বশেমুরকৃবিতে ২০ টাকার পাইপ ৫০০ টাকায় ক্রয়।।

বশেমুরকৃবিতে ২০ টাকার পাইপ ৫০০ টাকায় ক্রয়।।

 

নিউজ ডেস্কঃ খামার, নার্সারি, ভবন নির্মাণসহ বিভিন্ন কাজে পানি দেওয়ার জন্য চিকন হোসপাইপ ব্যবহার করা হয়। বর্তমানে যেকোনো পাড়া-মহল্লার স্যানিটারি অথবা হার্ডওয়্যারের দোকানেই হোসপাইপ পাওয়া যায়। প্রতি ফুটের দাম সাধারণত ১৮ থেকে ২০ টাকা। কিন্তু গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) গবেষণা খামার লাইভস্টক অ্যান্ড পোল্ট্রি ফার্মের জন্য সেই হোসপাইপ কিনতে বরাদ্দ রাখা হয় প্রতি ফুট ১৩৩ টাকা করে। তা সত্ত্বেও প্রতি ফুট কেনা হয়েছে ৫০০ টাকা করে।

 

শুধু হোসপাইপই নয়, এই খামারের জন্য সিমেনস ফ্রিজার, মিল্ক প্যাকেজিং মেশিন, প্রেগন্যান্সি ডিটেক্টর, ক্রিম সেপারেটরসহ নানা সরঞ্জাম কেনা হয়েছে কয়েক গুণ বেশি দামে। কিন্তু এর পরও এখনো ফার্মটি চালু করা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের দুটি ইনস্টিটিউট স্থাপনের প্রক্রিয়া থেমে গেলেও একটি ইনস্টিটিউটের জন্যই কেনা হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকার মালপত্র। ইনস্টিটিউট না হলে এগুলো কী কাজে লাগবে, তা জানে না কেউ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য মহাপরিকল্পনার অংশ হিসেবে ২০১৭ সালে প্রায় ৩৭৫ কোটি টাকার তিন বছর মেয়াদি একটি প্রকল্প একনেকে অনুমোদন হয়। সেই তিন বছর শেষ হওয়ার পর এখন বর্ধিত সময়েও কাজ চলছে কচ্ছপগতিতে। কিন্তু কর্তৃপক্ষের হিসাবেই ২০০ কোটি টাকার বেশি খরচ হয়ে গেছে।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন মিয়া সাংবাদিকদের বলেন, লাইভস্টক অ্যান্ড পোল্ট্রি ফার্মে কত টাকার জিনিসপত্র কেনা হয়েছে, তা কাগজপত্র দেখে বলতে হবে। তিনি বলেন, ‘একটি ইনস্টিটিউটের জন্য আমরা কিছু যন্ত্রপাতি কিনেছিলাম। কিন্তু ইনস্টিটিউট না হলেও সেই যন্ত্রপাতি সেন্ট্রাল ল্যাবে কাজে লাগছে। যেহেতু জিনিসপত্র কেনার একটা সময়সীমা থাকে, সে জন্যই আমরা কিনেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন