
নিউজ ডেস্কঃ টিকিট হাতে বিমানবন্দরে সকাল থেকেই অপেক্ষা করছেন সৌদিগামী প্রবাসীরা। টিকিটের টাকা গচ্চা যাওয়ার পাশাপাশি চাকরি হারানোর শঙ্কা তাদের। এক্ষেত্রে কিছুই করার নেই জানিয়ে সৌদি এয়ারলাইন্স বলছে, বিষয়টা দু'দেশের সরকারের। এদিকে বায়রা বলছে, শুধু যাত্রীরা নয়, এ ধরনের বিধিনিষেধে বড় ধরনের হুমকিতে পড়তে পারে জনশক্তি রপ্তানি। ব্যাগ গুছিয়ে নিজ কর্মস্থলে ফিরছিলেন সৌদি প্রবাসীরা। করোনায় বিধিনিষেধে রাস্তাঘাটের ধকল সয়েই আসেন বিমানবন্দরে। কিন্তু বিমান বন্দরে পৌঁছেই মাথায় হাত তাদের। সৌদি সরকারের নতুন নিয়মে বিমানভাড়ার বাইরেও সাতদিনের কোয়ারেন্টাইনে গুনতে হবে ৭০ হাজার টাকা। থাকতে হবে সৌদি সরকার নির্ধারিত হলিডে হোটেলে। এসব শর্ত মেনে বিমানে না চড়লে বাতিল হবে টিকিট, ফেরত পাবেন না টাকা। এমন সব শর্তে দিশেহারা প্রবাসীরা।