News71.com
 Bangladesh
 20 May 21, 07:00 PM
 235           
 0
 20 May 21, 07:00 PM

জেবুন্নেসার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে খতিয়ে দেখব।। দুদক

জেবুন্নেসার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে খতিয়ে দেখব।। দুদক

 

নিউজ ডেস্কঃ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় আলোচনায় আসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুদক কমিশনার জহিরুল হক। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। কাজী জেবুন্নেছার বিরুদ্ধে অনিয়মের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে দুদক কমিশনার বলেন, সুনির্দিষ্ট তথ্য এলে আমরা খতিয়ে দেখব। এখানে এত বিঘা ও বিদেশে সম্পত্তি এটা বললে হবে না। জমি থাকলে কোন জায়গায়, টাকা কোন হিসাবে এ রকম সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে আমরা খতিয়ে দেখব।

 

গত সোমবার (১৭ মে) রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রাখা অবস্থার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, এক নারী তার গলা চেপে ধরছেন। প্রথম দিকে গুঞ্জন ওঠে রোজিনার গলা চেপে ধরা ওই নারী অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা। পরে অবশ্য জানা যায়, ওই নারী স্বাস্থ্য সেবা বিভাগের আর্থিক ব্যবস্থাপনা ও অডিট অনুবিভাগের অফিস সহায়ক মাকসুদা সুলতানা পলি। তবে ওই ঘটনায় কাজী জেবুন্নেসাও রোজিনাকে হেনস্তা করেছেন বলে অভিযোগ করেছেন রোজিনার স্বামী মনিরুল ইসলাম মিঠু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন