News71.com
 Bangladesh
 20 May 21, 07:02 PM
 239           
 0
 20 May 21, 07:02 PM

আজও জামিন হয়নি সাংবাদিক রোজিনার।।

আজও জামিন হয়নি সাংবাদিক রোজিনার।।

 

 

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যসেবা বিভাগের নথিপত্রের তথ্য চুরির অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে হওয়া মামলায় জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। তবে আদেশ রবিবার দেওয়া হবে বলে জানান আদালত।

 

আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুর ২টার দিকে শেষ হয় তাঁর জামিন শুনানি। এর আগে দুপুর ১২টা ৪৯ মিনিটে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার ভার্চুয়াল আদালতে তাঁর জামিন শুনানি শুরু হয়। রোজিনার জামিন শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজি ও প্রশান্ত কুমার কর্মকার।

 

রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। এ ছাড়া বিভিন্ন সংগঠন, দল ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে রোজিনার গ্রেপ্তারের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে মুক্তি দাবি অব্যাহত রয়েছে। এছাড়া রোজিনাকে থানায় সোপর্দ, মামলা দায়ের, সারা রাত থানায় রাখা, আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন এবং জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন