News71.com
 Bangladesh
 20 May 21, 07:16 PM
 332           
 0
 20 May 21, 07:16 PM

দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে কাজ করে যাচ্ছি।। প্রধানমন্ত্রী

দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে কাজ করে যাচ্ছি।। প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পুরস্কার-২০২১ তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার। দেশের মানুষ যেন আরো সুন্দরভাবে বাঁচতে পারে সে লক্ষ্য নিয়ে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে কাজ করে যাচ্ছি।

 

জাতীয় পর্যায়ে গৌরবজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, চল্লিশ বছরের সংগ্রামের মধ্য দিয়ে অন্তত এইটুকু করতে পেরেছি যে, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আমাদের ৫০ বছর পূর্তিতে আমরা স্বীকৃতিটা পেলাম। জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা যখন উদযাপন করছি তখন এই স্বীকৃতিটা পেলাম। উন্নয়নশীল দেশ হিসেবে যে স্বীকৃতি আমরা পেয়েছি, সেটুকু ধরে রেখে আমরা এগিয়ে যেতে চাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন