News71.com
 Bangladesh
 21 May 21, 12:42 PM
 287           
 0
 21 May 21, 12:42 PM

ঢামেকে ১৯০ পিস ইয়াবাসহ যুবক আটক।।

ঢামেকে ১৯০ পিস ইয়াবাসহ যুবক আটক।।

 

নিউজ ডেস্কঃ ঢাকা মেডিক্যাল হাসপাতালের পুলিশ ফাঁড়ির পাশের রাস্তা থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জান্নাতুল হাসান জসি (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া ও (এএসআই) আব্দুল খান। বাচ্চু মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়। তার কাছে ১৯০ পিস ইয়াবা ছিল। বিষয়টি শাহবাগ থানায় অবগত করা হয়েছে। শাহবাগ থানার এসআই মো. রয়েল জিয়া জানান, ইয়াবাসহ আটক যুবককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন