News71.com
 Bangladesh
 21 May 21, 07:43 PM
 286           
 0
 21 May 21, 07:43 PM

চুয়াডাঙ্গায় ভারত ফেরত করোনা পজিটিভ কিশোরের মৃত্যু।।

চুয়াডাঙ্গায় ভারত ফেরত করোনা পজিটিভ কিশোরের মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে আসা ১৭ বছর বয়সী এক কিশোর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সাকিব হোসেন নামের ওই কিশোরের মৃত্যু হয়। সাকিব ক্যান্সারে আক্রান্ত এবং করেনা পজিটিভ ছিলো। সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিল।

 

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কলেজপাড়ার মিজানুর রহমানের ছেলে সাকিব গত ১১ মে যশোরের বেনাপোল সীমান্তপথে ভারত থেকে বাংলাদেশে আসে। 

সাকিবের করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। এ ছাড়া সে ক্যান্সরেও আক্রান্ত ছিলো। ক্যান্সার চিকিৎসার জন্য সে ভারতে গিয়েছিলেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সিভিল সার্জন বলেন, মারা যাওয়া ওই কিশোর ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন