News71.com
 Bangladesh
 22 May 21, 10:13 AM
 621           
 0
 22 May 21, 10:13 AM

ভারতের সঙ্গে ৩১ মে পর্যন্ত দেশের সীমান্ত বন্ধ থাকবে।।

ভারতের সঙ্গে ৩১ মে পর্যন্ত দেশের সীমান্ত বন্ধ থাকবে।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে৷ শুক্রবার (২১ মে) আগরতলার বাংলাদেশ মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ভারতে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় আগামী ২৩ মে পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সীমান্ত বন্ধ থাকলেও অনাপত্তিপত্র নিয়ে বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন। করোনার কারণে ২৬ এপ্রিল থেকে দুই দেশের সীমান্ত বন্ধ রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন