News71.com
 Bangladesh
 22 May 21, 10:18 AM
 393           
 0
 22 May 21, 10:18 AM

বাংলাদেশকে আরো ৬ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন।।

বাংলাদেশকে আরো ৬ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন।।

 

নিউজ ডেস্কঃ চীন বাংলাদেশকে আরো ৬ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা উপহার দেবে বলে জানিয়েছে চীনা দূতাবাস। আজ শুক্রবার (২১ মে) ঢাকার চীনা দূতাবাস থেকে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

 

ঢাকার চীনা দূতাবাস জানায়, শুক্রবার (২১ মে) ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আলাপ হয়েছে। আলাপকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ করোনা টিকা উপহার দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন