News71.com
 Bangladesh
 22 May 21, 01:28 PM
 422           
 0
 22 May 21, 01:28 PM

বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে যুক্তরাষ্ট্র।। পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে যুক্তরাষ্ট্র।। পররাষ্ট্রমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দিতে সম্মত হয়েছে। শুক্রবার (২১ মে) যুক্তরাষ্ট্রের সিএনএন টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। জো বাইডেন প্রশাসন উন্নয়নশীল দেশগুলোকে প্রায় ১ কোটি ৬০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছেন। সাক্ষাৎকারে মোমেন বাংলাদেশের জন্য এটা খুবই সুখবর বলে মন্তব্য করেন। বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা কেনার জন্য চুক্তি করেছিল। অগ্রিম টাকা পরিশোধ সত্ত্বেও সেরাম এ পর্যন্ত মাত্র ৭০ লাখ ডোজ টিকা সরবরাহ করেছে। ভারত উপহার হিসেবে দিয়েছে ৩২ লাখ ডোজ টিকা।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে যেসব মানুষ এই টিকার প্রথম ডোজ পেয়েছেন, টিকার অভাবে তাদের একটা বড় অংশ দ্বিতীয় ডোজ নিতে পারছেন না। এটা আমাদের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করেছে। তিনি বলেন, আমরা যখন অন্য জায়গা থেকে ভ্যাকসিন পাওয়ার চেষ্টা করছি। তখন আমেরিকার অন্য দেশকে অ্যাস্ট্রাজেনেকা দেওয়ার এই সিদ্ধান্ত ঘোষণার খবর আমরা শুনেছি। মোমেন বলেন, আমরা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মি. ব্লিঙ্কেনকে টিকা চেয়ে চিঠি লিখেছি। আমেরিকা বাংলাদেশকে কিছু ডোজ টিকা দিতে রাজি হয়েছে। তবে সমস্যা হলো আমেরিকার খাদ্য ও ওষুধ প্রশাসন এই অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের রপ্তানি অনুমোদন করতে অনেক সময় নিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন