News71.com
 Bangladesh
 22 May 21, 09:22 PM
 213           
 0
 22 May 21, 09:22 PM

নেত্রকোনায় ভারত ফেরত দুই জনের করোনা শনাক্ত।।

নেত্রকোনায় ভারত ফেরত দুই জনের করোনা শনাক্ত।।

 

নিউজ ডেস্কঃ ভারতে চিকিৎসা করাতে গিয়ে গত ১৮ মে নেত্রকোনার পূর্বধলার হিরনপুর গ্রামের মো. সেলিম (২৪) মারা যান। পরে মরদেহ নিয়ে চলতি মাসের ২০ মে দেশে ফেরত আসেন স্ত্রী বিলকিস আক্তার (২১) ও বাবা আবুল কালাম (৫৫)। গত ২১ মে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরনপুর বৌলাম মড়ল বাড়িতে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে মৃতের দাফন শেষে সন্ধ্যায় স্ত্রী ও বাবাকে জেলা প্রশাসন নেত্রকোনা ময়মনসিংহ সড়কের রাজেন্দ্রপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ছাত্রাবাসে কোয়ারেন্টাইনে রাখেন। শনিবার (২২ মে) দুপুরে শ্বশুর এবং পুত্রবধূর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করালে করোনা পজিটিভ আসে।

 

এর পর থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিকভাবে চিকিৎসাসহ তাদের আইসোলেশন নিশ্চিত করা হয়। পাশাপাশি পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নের হিরনপুর বৌলাম গ্রামের বাড়িটি লকডাউনের আওতায় নেয়া হয়েছে। সেই সাথে ওই বাড়ি এবং মৃত সেলিমকে দেখতে আসা অন্যদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানোর ব্যবস্থা নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন