News71.com
 Bangladesh
 22 May 21, 09:24 PM
 203           
 0
 22 May 21, 09:24 PM

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২টি ফিশিং বোট জব্দ।।

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২টি ফিশিং বোট জব্দ।।

 

নিউজ ডেস্কঃ নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে ইলিশ ধরার অপরাধে ভোলায় দুটি ফিশিং বোট জব্দ করেছে মৎস্য বিভাগ। এ সময় শতাধিক মণ ইলিশও জব্দ করা হয়। শনিবার (২২ মে) দুপুরে সদরের তুলাতুলী এলাকা থেকে বোট দুইটি জব্দ করা হয়। জব্দ হওয়া ফিশিং বোট দুটি হলো এফবি আসমা ও এফবি সিপ্লু-৫।

 

ভোলা সদর মৎস্য কর্মকর্তা জামাল হোসেন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা সাগরে মাছ শিকার করে ফেরার পথে মৎস্য বিভাগের একটি দল পুলিশ নিয়ে নদীতে অভিযান চালায়। এ সময় মেঘনা নদীর তুলাতলী পয়েন্ট থেকে ফিশিং বোট জব্দ করা হয়। বোট দুইটির মালিকের বিরুদ্ধে মেরিন আইনে মামলার প্রস্তুতি চলছে। অন্যদিকে মাছ ও ট্রলার নিলামে দেওয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ২০ মে থেকে ৬৫ দিন সাগরে ইলিশ সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন