News71.com
 Bangladesh
 24 May 21, 06:10 PM
 207           
 0
 24 May 21, 06:10 PM

দেশে একদিনে করোনায় মৃত্যু ২৫।। শনাক্ত ১৪৪১ জনে

দেশে একদিনে করোনায় মৃত্যু ২৫।। শনাক্ত ১৪৪১ জনে

 

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৪০১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৪১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনে। মৃত ২৫ জনের মধ্যে পুরুষ ২১ জন ও ৪ জন নারী। সোমবার (২৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন