News71.com
 Bangladesh
 24 May 21, 06:17 PM
 250           
 0
 24 May 21, 06:17 PM

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় পিরোজপুরে ৫৫৭ আশ্রয়কেন্দ্র প্রস্তুত।।

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় পিরোজপুরে ৫৫৭ আশ্রয়কেন্দ্র প্রস্তুত।।

 

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় উপকূলীয় জেলা পিরোজপুরে ৫৫৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ২৩৫টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং ৩২২টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার (২৪ মে) বিকেলে পিরোজপুর জেলা প্রশাসক (ডিসি) আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, জেলার সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। 

 

 জানা গেছে, এ ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতোমধ্যে জেলা প্রশাসক (ডিসি) আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন উদ্যোগে দু’দফা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে রোববার (২৩ মে) রাতে ডিসি'র সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী, স্থানীয় সরকার প্রকৗশল অধিদপ্তর (এলজিইডি) পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুস সত্তার হাওলাদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ চিন্ময় রায়, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মালেক, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারীসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন