News71.com
 Bangladesh
 25 May 21, 11:28 AM
 264           
 0
 25 May 21, 11:28 AM

দেশে প্রথম বিরল ছত্রাকজনিত রোগ ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত।।

দেশে প্রথম বিরল ছত্রাকজনিত রোগ ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত।।

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন দেশে প্রথমবারের মতো এমন অন্তত দুজনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়েছে। সম্প্রতি ভারতে বিরল ছত্রাকজনিত এই রোগটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে এ নিয়ে উদ্বেগের মধ্যে দুজন আক্রান্ত হওয়ার কথা জানা গেল। 

 

রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চলতি মাসে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়। সম্প্রতি ভারতে এই রোগটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সতর্ক বার্তা জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। এমন উদ্বেগের মধ্যে এবার রোগটি দেশে শনাক্ত হলো। 

 

বারডেম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লাভলি বাড়ৈ গণমাধ্যমকে জানান, আমাদের ল্যাবে দুজনের শরীরে মিউকরমাইকোসিস শনাক্ত হয়েছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। বারডেমের ল্যাবরেটরিতে করোনা রোগীর শরীরের এবারই প্রথম রোগটি শনাক্ত হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন