News71.com
 Bangladesh
 25 May 21, 11:31 AM
 499           
 0
 25 May 21, 11:31 AM

ভালো কাজে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার।। মন্ত্রী তাজুল ইসলাম

ভালো কাজে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার।। মন্ত্রী তাজুল ইসলাম

 

নিউজ ডেস্কঃ রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য নতুন নিয়োগপ্রাপ্ত প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, কর্তব্য পালনে অবহেলা মেনে নেয়া হবে না। সোমবার (২৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডিতে নবনিয়োগপ্রাপ্ত ২৬০ জন সহকারী প্রকৌশলীর যোগদানের পর ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন কাজ চলমান রয়েছে। আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে ২০৪১ সালের পূর্বেই উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। এ প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলে অসংখ্য শিল্প-কলকারখানা গড়ে উঠবে। এতে করে দেশের জিডিপি এক শতাংশ বৃদ্ধি পাবে। দেশে একশ’টি ইকোনমিক জোন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসবের কারণে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। লক্ষ্যে পৌঁছানো সময়ের অপেক্ষা মাত্র। ভালো কাজের পুরস্কার এবং খারাপ কাজের জন্য তিরস্কারের নীতি অনুসরণের কথা জানিয়ে স্ব স্ব দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ করাই জীবনের শ্রেষ্ঠ অর্জন উল্লেখ করে মন্ত্রী বলেন, পদোন্নতির জন্য কাজ নয় বরং ভালো কাজ করে পদোন্নতি পাওয়ার অধিকারী হতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন