News71.com
 Bangladesh
 25 May 21, 11:31 AM
 303           
 0
 25 May 21, 11:31 AM

কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক।।

কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক।।

 

নিউজ ডেস্কঃ বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা শোক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন। বঙ্গভবন প্রেস উইং জানায়, শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুম হাবীবুল্লাহ সিরাজীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শোক বার্তায় একুশে পদকপ্রাপ্ত এ কবি ও লেখকের মৃত্যুতে শেখ হাসিনা বলেন, হাবীবুল্লাহ সিরাজী কবিতা ও কর্মে মুক্তিযুদ্ধ এবং প্রগতিশীলতাকে তুলে ধরেছেন, যা পাঠকমহলে স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন