
নিউজ ডেস্কঃ পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা ইরাদের জব্দ সম্পদ (ব্যাংক একাউন্ট) খুলে দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০২০ সালের ৩০ সেপ্টেম্বরের দুই মামলার পরিপেক্ষিতে এ বছরের ১৭ জানুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ পিরোজপুর-১ আসনের সাবেক এমপি একেএম আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের স্থাবর, অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব ক্রোকের নির্দেশ দিয়েছিলেন। সেই আদেশ আজ মঙ্গলবার হাইকোর্ট বলবৎ রাখেন। দুদকের উপ-পরিচালক মোহাম্মদ আলী আকবর গত ২০১৯ সালের ডিসেম্বরে ৩টি ও ২০২০ সালের ৩০ সেপ্টম্বর আরও ২টি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা ইরাদের পৃথক পৃথক মোট পাঁচটি মামলা দুদকের সমন্বিত কার্যালয়ে দায়ের দায়ের করেন।