
নিউজ ডেস্কঃ শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বুধবার (২৬ মে) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। করোনা মহামারির কারণে সবশেষ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন রেডিও এবং সংসদ টিভিতে পাঠদানের কার্যক্রম চলমান রয়েছে।