
নিউজ ডেস্কঃ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’। তবে বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই এই ঘূর্ণিঝড়ের। ফলে এর ঘূর্ণি বাতাসে দেশের উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কম। তবে ঘূর্ণিঝড় ও পূর্ণিমার কারণে জোয়ারের পানিতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হতে পারে। বুধবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক কাওছার পারভীন। ঘূর্ণিঝড়টি উপকূলে ওঠে যাচ্ছে। বাংলাদেশ একটু প্লাবিত হবে, আর কিছু না। পূর্ণিমা আছে, তার সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩-৬ ফুট অধিক উচ্চতার জোয়ারের পানি প্রবাহিত হতে পারে।