News71.com
 Bangladesh
 26 May 21, 04:05 PM
 248           
 0
 26 May 21, 04:05 PM

রাজধানীতে ৩৫ লাখ টাকার হেরোইনসহ আটক ২।।

রাজধানীতে ৩৫ লাখ টাকার হেরোইনসহ আটক ২।।

নিউজ ডেস্কঃ রাজধানীর শ্যামলী এলাকা থেকে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। আটকরা হলেন, শহীদ (৪৫) ও ইন্নাফাজেল মাসুদ (২৫)। মঙ্গলবার (২৫ মে) বিকেলে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১১ টার দিকে র‌্যাব-২ এর একটি দল রাজধানীর শেরেবাংলা নগর থানার শ্যামলী (মিরপুর রোড) এলাকায় অভিযান চালায়। 

 

অভিযানে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫ লাখ টাকা মূল্যের ৩১৬ গ্রাম হেরোইন, দু'টি মোবাইল ও একটি ট্রাক জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা গেছে, আসামিরা দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক বহন করে  রাজধানীর মাদক কারবারীদের কাছে বিক্রি করত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এএসপি মামুন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন