News71.com
 Bangladesh
 26 May 21, 04:12 PM
 254           
 0
 26 May 21, 04:12 PM

কর্ণফুলীতে নোঙর ছিড়ে যাওয়া ৪ জাহাজ উদ্ধার।।

কর্ণফুলীতে নোঙর ছিড়ে যাওয়া ৪ জাহাজ উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় তীব্র জোয়ারের কারণে চারটি জাহাজ নোঙর ছিড়ে যায়। পরে জাহাজগুলোকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় নৌপুলিশের সদস্যরা। এছাড়াও নদীতে নোঙর করা অপর জাহাজগুলোকে নিরাপদ স্থানে স্থানান্তর করতে বলা হয়। মঙ্গলবার (২৫ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন সদরঘাট নৌথানার পুলিশ।

 

সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান জানান, কর্ণফুলী ব্রিজের উজানে বেশিরভাগ জাহাজ অবস্থান করছিল। ছোট ছোট যাত্রীবাহী সাম্পানের চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নিরাপত্তাজনিত কারণে কর্ণফুলী নদীতে সব নৌযান চলাচল বন্ধ করা হয়। তিনি বলেন, কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় তীব্র জোয়ারের কারণে চারটি জাহাজ নোঙর থেকে ছিড়ে যায়। পরে সে জাহাজগুলোকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। ঘূর্ণিঝড় ইয়াস সতর্কতা হিসাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন