News71.com
 Bangladesh
 26 May 21, 04:13 PM
 260           
 0
 26 May 21, 04:13 PM

জেলায় লকডাউন থাকলেও চলবে ব্যাংক।।

জেলায় লকডাউন থাকলেও চলবে ব্যাংক।।

 

নিউজ ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিটি জেলা আইসোলেটেড রাখা হবে। প্রয়োজনের সেসব জেলাগুলোতে আলাদাভাগে লকডাউন ঘোষণা করা হবে। তবে এসব জেলায় লকডাউন থাকলেও ব্যাংকের লেনদেন চলবে। মঙ্গলবার (২৫ মে) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে সব তফসিলি ব্যাংকে এ নির্দেশনা দেওয়া হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনায় বলা হয় যে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মহানগর বা জেলা প্রশাসন কর্তৃক স্থানীয়ভাবে লকডাউন ঘোষিত হলে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। এ ক্ষেত্রে শাখার কর্মকর্তা ও কর্মীদের যাতায়াত নির্বিঘ্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন