
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের টিকা দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী ও শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সম্মতি দিয়েছেন। সব শিক্ষার্থীকে করোনার টিকার আওতায় এনেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। আর টিকা দেওয়া সম্পন্ন না হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার (২৬ মে) শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ১৩ জুন খুলে দেওয়া হবে।