News71.com
 Bangladesh
 26 May 21, 07:07 PM
 253           
 0
 26 May 21, 07:07 PM

করোনা আপডেট।। দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৭, শনাক্ত ১৪৯৭ জনে

করোনা আপডেট।। দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৭, শনাক্ত ১৪৯৭ জনে

 

নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫৮ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৯৭ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯২ হাজার ৬৯৩ জনে। করোনাভাইরাস নিয়ে বুধবার (২৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৮৬৬ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৪৩৪ জনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন