News71.com
 Bangladesh
 27 May 21, 12:58 PM
 194           
 0
 27 May 21, 12:58 PM

বংশালে ২০০ ফেনসিডিলসহ যুবক আটক।।

বংশালে ২০০ ফেনসিডিলসহ যুবক আটক।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ পারভেজ ইসলাম ওরফে সবুজ (৩০) নামে এক যুবককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ।শনিবার (২২ মে) বিকেল ৪ টার দিকে বংশাল থানার মালিটোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান জানান, আসামিকে শনিবার বিকেলে বংশাল থানার মালিটোলা এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামি পারভেজের

বিরুদ্ধে বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন