News71.com
 Bangladesh
 27 May 21, 01:03 PM
 216           
 0
 27 May 21, 01:03 PM

নান্দনিক ডাক ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।।

নান্দনিক ডাক ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।।

 

নিউজ ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো ডাকবাক্সের আদলে নির্মিত ডাক অধিদপ্তরের সদর দপ্তর 'ডাক ভবন'। আজ বৃহস্পতিবার (২৭ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত নান্দনিক এই ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দিনটি স্মরণীয় করে রাখতে নতুন ডাকটিকিটও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

 

২০১৮ সালের ২০ মার্চ একনেক সভায় ডাক ভবন নির্মাণ প্রকল্পটি অনুমোদন পায়। পৌনে এক একর জায়গার ওপর ৯১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ডাক বিভাগের কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ভবনটি তৈরি করা হয়েছে। ডাক ভবনটিতে সুসজ্জিত ও সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক পোস্টাল মিউজিয়াম, সুপরিসর অডিটরিয়াম, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, মেডিক্যাল সুবিধা, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং সার্বক্ষণিক ওয়াইফাইসহ অন্যান্য তথ্যপ্রযুক্তিগত সুবিধা রাখা হয়েছে। ডাক ভবন উদ্বোধনে ডাক অধিদপ্তরের জন্য ঐতিকহাসিক এই ক্ষণটি স্মরণীয় রাখতে একটি বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন