News71.com
 Bangladesh
 27 May 21, 01:08 PM
 251           
 0
 27 May 21, 01:08 PM

ঘূর্ণিঝড়ে কক্সবাজারে ২১শ মেট্রিক টন লবণের ক্ষতি।।

ঘূর্ণিঝড়ে কক্সবাজারে ২১শ মেট্রিক টন লবণের ক্ষতি।।

 

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াস এবং পূর্ণিমার জোয়ারের প্রভাবে কক্সবাজারের উপকূলীয় পাঁচ উপজেলার ১৬ ইউনিয়নে প্রায় ২ হাজার ১০০ মেট্রিক টন লবণের ক্ষয়ক্ষতি হয়েছে। যার বাজার দাম প্রায় ৮৫ লাখ টাকা। লবণশিল্পের উন্নয়ন কার্যালয় (বিসিক) কক্সবাজারের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জাফর ইকবাল ভূঁইয়া জানান  জেলায় কক্সবাজার সদর,  মহেশখালী,  টেকনাফ,  পেকুয়া ও কুতুবদিয়ায় মূলত লবণ উৎপাদন হয়। পাঁচ উপজেলায় অন্তত ২ হাজার ১০০ মেট্রিকটন লবণের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন