News71.com
 Bangladesh
 27 May 21, 01:10 PM
 265           
 0
 27 May 21, 01:10 PM

দেশে আগামী সপ্তাহে আসছে ফাইজারের লক্ষাধিক টিকা।।

দেশে আগামী সপ্তাহে আসছে ফাইজারের লক্ষাধিক টিকা।।

 

নিউজ ডেস্কঃ দেশে করোনা ভাইরাসের তৃতীয় টিকা হিসেবে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা আসছে আগামী সপ্তাহ নাগাদ। আজ-কালের মধ্যে এসংক্রান্ত চূড়ান্ত কাগজপত্র স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছার কথা রয়েছে। এর আগে প্রথম গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে দেশে আসে সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। তারপর চলতি মাসের শুরুতে আসে চীনের সিনোফার্মের তৈরি টিকা। অক্সফোর্ডের টিকা দেওয়া শুরু হয় ২৭ জানুয়ারি আর চীনের টিকা দেওয়া শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে।

 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ফাইজারের টিকা আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী কোভ্যাক্স গ্রুপ থেকে। কোভ্যাক্স থেকে প্রথম ধাপে বিনা মূল্যে দেশের ১১ শতাংশ মানুষের জন্য টিকা আসার কথা রয়েছে। পরে সরকার চাইলে ওই গ্রুপ থেকে কিনে আরো টিকা আনতে পারবে। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র গতকাল জানায়, কোভ্যাক্স থেকে প্রথম চালান হিসেবে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা এবং এর সঙ্গে আনুষঙ্গিক উপকরণ আগামী সপ্তাহে দেশে পৌঁছবে। তবে এই টিকা কিভাবে দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন