News71.com
 Bangladesh
 27 May 21, 01:14 PM
 266           
 0
 27 May 21, 01:14 PM

ইমামের সঙ্গে আসমার চতুর্থ বিয়ের প্রস্তুতি হিসেবে স্বামীকে খুন।।

ইমামের সঙ্গে আসমার চতুর্থ বিয়ের প্রস্তুতি হিসেবে স্বামীকে খুন।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর দক্ষিণখানের সরদারবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমানের (৫৪) সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন নিহত আজহারের স্ত্রী আসমা আক্তার (২৬)। দুজন পরিকল্পিতভাবে আজহারকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। তাঁদের বিয়ে হলে তা আবদুর রহমানের জন্য হতো দ্বিতীয়, আসমার চতুর্থ। তদন্তসংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

আজহারের হত্যার ঘটনায় আসমা ও আবদুর রহমানকে গতকাল বুধবার পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকা মহানগর হাকিম বেগম নিভানা খায়ের জেসীর আদালত। এর আগে গত মঙ্গলবার ভোরে দক্ষিণখানের সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারের ছয় টুকরা লাশ উদ্ধার করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গতকাল বলেন, ‘আবদুর রহমান ও আসমার বিয়ে করার কথা ছিল। আজহারকে হত্যা করতে দুজন পরিকল্পনা করেন বলে তাঁরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।’

 

র‌্যাব সূত্র জানায়, গত রমজানের আগেই আজহারকে হত্যার পরিকল্পনা করেন তাঁরা। প্রথমে ভাড়াটে খুনির কথা ভাবা হয়। পরে আবদুর রহমান নিজেই হত্যার দায়িত্ব নেন। সে অনুযায়ী গত ১৯ মে তিনি আজহারকে ডেকে এনে হত্যা করে লাশ ছয় টুকরা করে সেফটিক ট্যাংকে ফেলে দেন। এরপর সব ধুয়েমুছে মসজিদে নামাজ পড়ান। ধরা পড়ার আগ পর্যন্ত তিনি চার দিন নামাজ পড়ান। এ সময় নামাজে প্রতিবারই তিনি ভুল করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন